চাঁপাইনবাবগঞ্জ | বুধবার, ৪ ফেব্রুয়ারি ২০২৬, ২২ মাঘ ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

খড়ি ভাংতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪ ১৮:১৩

স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ৮ নভেম্বর ২০২৪ ১৮:১৩

প্রতিকি ছবি

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় আম গাছে উঠে খড়ি ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মোঃ মারুফ (১২) নামে এক যুবকের মৃত্যু হয়।

শুক্রবার (০৮ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে এ দুঘর্টনা ঘটে।

নিহত মারুফ শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের দক্ষিণ চাঁদপুর এলাকার মোঃ আব্দুল করিম এর ছেলে।


স্থানীয় সূত্রে জানা যায়, শুকনা ডাল (খড়ি) ভাঙতে আম গাছে ওঠে মারুফ। এ সময় চাঁপাইনবাবগঞ্জ পল্লি বিদ্যুৎ শিবগঞ্জ জোনাল অফিসের সরবরাহকৃত ১১ হাজার ভোল্টেজের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছের ওপরেই তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা আম গাছ থেকে তার মরদেহ উদ্ধার করেন।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নে আম গাছে শুকনা ডাল (খড়ি) ভাঙতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারুফ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশের টিম পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি বিষয় প্রক্রিয়াধীন আছে।



আপনার মূল্যবান মতামত দিন: