চাঁপাইনবাবগঞ্জ | রবিবার, ১ মার্চ ২০২৬, ১৭ ফাল্গুন ১৪৩২ info@mohanonda24.com +৮৮ ০১৬৮২ ৫৬ ১০ ২৮, +৮৮ ০১৬১১ ০২ ৯৯ ৩৩

রাজশাহী-৪ ও পাবনা-৪ নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ, হাইকোর্টে আবেদন গ্রহণ

অনলাইন ডেস্ক | প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ১৯:৪৭

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১ মার্চ ২০২৬ ১৯:৪৭

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৪ ও পাবনা-৪ আসনের ফলাফল চ্যালেঞ্জ করে করা পৃথক আবেদন শুনানির জন্য গ্রহণ করেছেন হাইকোর্ট।

রোববার (১ মার্চ) বিচারপতি মোঃ জাকির হোসেন-এর একক হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। রাজশাহী-৪ আসনে বিএনপির প্রার্থী ডি এম ডি জিয়াউর এবং পাবনা-৪ আসনে বিএনপির প্রার্থী মোঃ হাবিবুর রহমান হাবিব এই আবেদনটি দায়ের করেছেন।

এর আগে বৃহস্পতিবার আরও চারটি নির্বাচনি আবেদন শুনানির জন্য গ্রহণ করা হয়েছিল। রবিবারের কার্যতালিকায় দুটি আবেদনের শুনানি নির্ধারিত ছিল। বাকি তিনটি আবেদন এখনও কার্যতালিকাভুক্ত হয়নি।

হাইকোর্টের মাধ্যমে নির্বাচনি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে, যা ২০০১ সালের গণপ্রতিনিধিত্ব (সংশোধন) অধ্যাদেশ অনুযায়ী নির্বাচনি অনিয়মের অভিযোগের শুনানি পরিচালনা করবে। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বে একক বেঞ্চ এসব আবেদন গ্রহণ ও শুনানি করছেন।

এর আগে শুনানির জন্য গ্রহণকৃত চারটি আবেদন হলো—

শেরপুর-১: বিএনপির সানসিলা জেবরিন

ঢাকা-৬: জামায়াতের মো. আবদুল মান্নান

ঢাকা-৭: জামায়াতের মো. এনায়াত উল্লা

গাইবান্ধা-৪: জামায়াতের মো. আবদুর রহিম সরকার

আদালতে জামায়াতে ইসলামীর তিন প্রার্থীর পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির। বিএনপির প্রার্থী সানসিলা জেবরিনের পক্ষে ছিলেন আইনজীবী রাহেমীন চৌধুরী।



আপনার মূল্যবান মতামত দিন: